দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩রা জুন ২০২১ রাত ১০:৪০
৭৩৬
দৌলতখান প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলার দৌলতখানে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ শমীরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, চরপাতা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হেলালউদ্দিন, মেদুয়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম সহ আরও অনেকে। তাছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ডের ২১৭ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুন খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার একশত ৪১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২২ হাজার চারশত ৪৭ জনকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত