অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ, পর্যটনকেন্দ্র-সামাজিক অনুষ্ঠান বন্ধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২১ রাত ০৮:৩৫

remove_red_eye

৬৯৬

 বাংলার কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আরোপিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ চলমান থাকবে। এই বিধিনিষেধের আওতায় দেশের পর্যটনকেন্দ্রসহ বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকবে। একইসঙ্গে জনসমাগম হয়— এমন যেকোনো ধরনের সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলাম এই প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছ, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় আরও ১০ দিন, অর্থাৎ আগামী ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র এই বিধিনিষেধ আরোপিত সময়ে বন্ধ থাকবে। জনসমাগম হয়— এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিট পার্টি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, খাবারের দোকানগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। আগের মতোই দোকানের অর্ধেক আসন খালি রেখে ক্রেতাদের বসাতে হবে। এছাড়া আগের মতোই অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে এবং যাত্রী ও বাস সংশ্লিষ্টদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবে হবে।

দেশের যেসব জেলা কোভিড-১৯ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে, সেসব জেলায় জেলা প্রশাসকরা বিশেষজ্ঞ কারিগরি কমিটির সঙ্গে বসে সংক্রমণ রোধে নিজ নিজ এলাকায় বিধিনিষেধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বলেও উল্লেখ করা হছে প্রজ্ঞাপনে।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। ১৪ এপ্রিল থেকে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। প্রথম দিকে যানবাহন চলাচল, অফিস আদালতের কার্যক্রমে কঠোরতা থাকলেও পরে ধাপে ধাপে তা শিথিল করা হয়। জীবন ও জীবিকার কথা চিন্তা করে খুলে দেওয়া হয় শপিংমল, দোকানপাট, গণপরিবহন। সবশেষ গত ৩০ মে এই বিধিনিষেধের মেয়াদ সাত দিন বাড়িয়ে আজ ৬ জুন মধ্যরাত পর্যন্ত বহাল রাখা হয়েছিল। আজ আরও ১০ দিন বাড়ানো হলো এই বিধিনিষেধ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...