অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ-ভারত ‘ফুটবল যুদ্ধ’ নিয়ে তিন দেশে আলোচনার ঝড়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২১ রাত ১০:৫৫

remove_red_eye

৮৬১

বাংলার কণ্ঠ ডেস্ক : দক্ষিণ এশিয়ার ফুটবলে এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা বাংলাদেশ ও ভারতের ম্যাচ। যে আলোচনার ঢেউ ঢাকা, কলকাতা ও দিল্লি ছাপিয়ে এখন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহাতেও। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ফিরতি ম্যাচ। ২০১৯ সালে কলকতায় দুই দেশের ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে।

বাংলাদেশ ও ভারত-দুই দেশের লাখ লাখ মানুষ কাতারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে। করোনার কারণে, কোন সমর্থকই ভিড়তে পারে না দলের কাছে। ফুটবলারদেরও নির্দিষ্ট গন্ডির বাইরে বের হওয়ার সুযোগ নেই। যে কারণে ম্যাচটি ঘিরে প্রবাসিদের উত্তেজনা পুরোটা বুঝতে পারছেন না তরা। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে অনেকেই ফোনে যোগাযোগ করে ফুটবলারদের খোঁজখর নিচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ম্যাচটির পর বাংলাদেশ দল নিয়ে প্রবাসিদের আগ্রহ বেড়েছে অনেক। বাংলাদেশ ও ভারতের ম্যাচ ঘিরে কেবল দুই দেশেই নয়, আলোচনার ঢেউ তৃতীয় দেশ কাতারেও।

কলকাতার সল্টলেকে জিততে জিততে ড্র করেছিল ভারত। শেষ মুহূর্তে গোল দিয়ে হার এড়িয়েছিল স্বাগতিকরা। বাংলাদেশের হোম ম্যাচটি এখন হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। কলকাতায় জ্বলে উঠতে পারলে দোহায়ও পারবে জামাল ভূঁইয়ারা- এ আত্মবিশ্বাসে ডুবে আছে লাল-সবুজ জার্সিধারী সমর্থকরা।

রাংকিয়ে দুই দেশের পার্থক্য ৭৯ ধাপ। আলোচনায় এসব থোড়াইকেয়ার করছে সমর্থকরা। এমনকি এগিয়ে থাকা ভারতও কোনোভাবে র্যাংকিং দিয়ে দুই দলের শক্তির তুলনা করতে রাজি নয়। সুনিল ছেত্রি ও তার সতীর্থরা বলছেন, বাংলাদেশের সঙ্গে তুমুল যুদ্ধ হবে।

কাগজ-কলমের শক্তিতে ভারত ফেবারিট। যে কারণে, তাদের এগিয়ে রেখেই বাংলাদেশ কোচ জেমি ডে ম্যাচ থেকে পয়েন্ট পাওয়াকেও বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি ইতিমধ্যে বলেছেন- পয়েন্ট পেলেই তিনি খুশি।

কোচের মতো জামাল-তপুরাও আত্মবিশ্বাসী। তারা টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নিয়ে ফিরবে বলেই আশা করছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...