বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুন ২০২১ সন্ধ্যা ০৭:৫৮
৭২৩
বাংলার কণ্ঠ ডেস্ক : আগামী ২১ জুন থেকে ভারতে ১৮ বছর বয়স হলেই বিনামূল্যে পাবেন মহামারি করোনাভাইসের টিকা। এরআগে দেশটিতে বিনামূল্যে টিকাগ্রহণের জন্য নির্ধারিত বয়স ছিল ৪৫ বছর। গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে বয়সের ক্ষেত্রে আনা হয়েছে শিথিলতা। আজ (৭ জুন) এক ভাষণে এমনটা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এসময় তিনি বলেন, ভারতে ২৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। অন্য অনেক দেশের তুলনায় ভারত কম সময়ের মধ্যে এ লক্ষ্য পূরণ করতে পেরেছে। নরেন্দ্র মোদি জানান ভারতে ৭টি সংস্থা টিকা তৈরির কাজ করছে। ৩টি সংস্থা আলাদাভাবে টিকার ট্রায়াল দিচ্ছে। সুতরাং টিকার সরবরাহ আরও বাড়বে। অন্য দেশ থেকেও টিকা কেনার বিষয়ে জোর চেষ্টা চালানো হচ্ছে। শিশুদেরকেও টিকার আওতায় আনার লক্ষ্যে দুটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে ভারতে।
এদিকে ভারতে ২ মাস পর একদিনে করোনা সংক্রমণ নেমে এলো ১ লাখে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন। এর আগে ৫ এপ্রিল আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লাখ পেরিয়েছিল। তার পর তা বাড়তে বাড়েতে ৪ লাখ ছাড়িয়েছিল।
করোনায় বিপর্যস্ত ভারতে আক্রান্তের সংখ্যা যতটা কমেছে, মৃত্যু ততটা কমেনি। যদিও ২৩ এপ্রিলের পর সোমবারই (৭জুন) প্রথমবারের মতো আড়াই হাজারের নিচে নেমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। এ নিয়ে ভারতে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক