বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জুন ২০২১ রাত ১০:৪১
৬৪১
চরফ্যাসন প্রতিনিধি : ভোলায় নিজের বাগানের সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরাবাদ গ্রামের মুন্সি বাড়ির আব্দুল রহিম মুন্সির ছেলে। সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালের দিকে আলমগীর হোসেন বাড়ির পাশের তার নিজের বাগানের সুপারি গাছ কাটছিল। ওই সময় বিদ্যুতের তারের সাথে সে জড়িয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত