বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ০৮:২৯
৭২০
বাংলার কণ্ঠ ডেস্ক : পাকিস্তানের সিন্ধ প্রদেশে গত সোমবারের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪তে পৌঁছেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের তালিকা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার হতাহতদের দু’টি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে একটিতে ১২ জনকে অজ্ঞাত বলা হয়েছে, যাদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে মাত্র একমাসের শিশু থেকে ৮১ বছরের বৃদ্ধাও রয়েছেন।
সিন্ধের ঘোটকি জেলার ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ মঙ্গলবার বলেছেন, আরও অনেক মানুষ মারা যেতে পারেন বলে তারা আশঙ্কা করছেন।
সোমবার এ দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ।
জানা যায়, স্থানীয় সময় সোমবার ভোরে মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে সেটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস লাইনচ্যুত ট্রেনটিকে আঘাত করে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

তবে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো কাটতে ভারী যন্ত্রপাতি পৌঁছায় দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর। ভেতরে কেউ আটকা রয়েছেন কিনা তা দেখতে সাবধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে ভেতর থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
দুর্ঘটনার সময় দুই ট্রেনে এক হাজারের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণ কী তা এখনো নিশ্চিত নয়।
উদ্ধারকাজে সাহায্যের জন্য ঘটনাস্থলে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য, প্রকৌশলী ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত