অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কোর্টের সাবেক পেশকার প্রতারনা মামলায় গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৫১

remove_red_eye

৯০৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মামলার রায় করিয়ে দেয়ার কথা বলে দুই লাখ টাকা নেয়ার অভিযোগে শুক্রবার রাতে আদালতের সাবেক এক পেশকারকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলা থানার ওসি ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, জমিজমা বিষয়ে আদালতে মোসলেউদ্দিনের একটি মামলা রয়েছে। ওই মামলার রায় মোসলেউদ্দিনের পক্ষে করিয়ে দেয়ার প্রলোভন দেখান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাবেক পেশকার গোলাম রফিক। এমন প্রলোভন দেখিয়েই মোসলেউদ্দিনের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর জানান, সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার মোসলেউদ্দিনের দায়ের করা মামলায় তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেন করা হয়।
উল্লেখ্য,আটক মোঃ গোলাম রফিক এর আগে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক মামলায় বিচারকের সাক্ষর জাল করে জামিন না হওয়া এক আসামীর জামিন দেখিয়ে পুলিশের কাছে রি-কল পাঠানোর অভিযোগে পেশকারের পদ থেকে চাকুরিচ্যুত হন। তবে আটকের পর রফিক সাংবাদিকদের জানান, তিনি নির্দোষ। তাকে ফাঁসাতে এক চক্র এমন মিথ্যা মামলা সাজিয়েছে। চাকুরিচ্যুত আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন বলেও জানান।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...