অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছে ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ০৮:৪৯

remove_red_eye

৬৪৯

বাংলার কণ্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রও এই টিকা পাঠাতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকান সরকার আমাদের জানিয়েছে, তারা টিকা দেবে। তবে কী পরিমাণ দেবে সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে আমরা চাইবো যেন বেশি করে দেয়।

তিনি আরো বলেন, এখন আমাদের মিনিমাম ১৫ লাখ টিকা লাগবে। কিন্তু আমরা চেয়েছি ২০ লাখ। যুক্তরাষ্ট্র টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। দেখি তারা কত দেয়।

সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ৭০ লাখ টিকা সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন টিকা চেয়েছিলেন। টিকা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছিলেন মার্কিন দূত।

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৫ জুন জাতিসংঘে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি বৈঠকেও যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকটি হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে ড. মোমেন করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহায়তা চাইবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...