অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ধর্ষণের ঘটনাগুলো ভাবিয়ে তোলার মতো: প্রধান বিচারপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ০৯:১২

remove_red_eye

৭৬৩

বাংলার কণ্ঠ ডেস্ক : আমাদের সোশ্যাল কনটেক্সট (সামাজিক পরিস্থিতি) খুব খারাপ। যে কোনো বয়সের নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে—এটা ভাবিয়ে তোলার মতো বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

নেত্রকোনার মদনে ৫ বছরের এক শিশু ধর্ষণের মামলার আসামির যাবজ্জীবন দণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে মঙ্গলবার (০৮ জুন) এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, সবচেয়ে মুখ্য বিষয় হলো কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর তার বিচার হওয়া। অপরাধ সংঘটনের পর অপরাধীর বিচার হবে না—এরকম পরিস্থিতির যেন সৃষ্টি না হয়। সেজন্য যে কোনো অপরাধের বিচারটাকেই বড় করে দেখা হয়। বিচারহীনতা যেন না থাকে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তিনি জানান, ১৯৯৯ সালের জুলাই মাসে নেত্রকোনার মদনে পাঁচ বছরের এক শিশু ধর্ষণ মামলায় আসামি হুমায়ুন কবির রজতকে ২০০২ সালে মৃত্যুদণ্ড দেন নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন আদালত। ওই রায়ের পর আসামির মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।

শুনানি শেষে ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বয়স বিবেচনায় আসামির সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন করে দেন। এই রায়ের বিরুদ্ধে ২০০৬ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে আসামির মৃত্যুদণ্ড বহালের আবেদন জানানো হয়।

শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, ৫ বছরের একটি শিশুকে ধর্ষণ করেছেন এই আসামি। এর চেয়ে জঘন্য আর কী হতে পারে?

আদালত বলেন, ঘটনার সময় আসামির বয়স তো দেখছি ২৪/২৫ বছর। বয়স কম হলে এবং পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড না থাকলে সে ক্ষেত্রে সাজা কমানোর বিষয়ে আপিল বিভাগের বেশ কিছু রায় রয়েছে।

বিশ্বজিৎ দেবনাথ বলেন, সমাজে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। সাজা হ্রাসের বিষয়টি নিয়ে এখন নতুন করে চিন্তাভাবনার সময় এসেছে।

এ সময় প্রধান বিচারপতি বলেন, যে কোনো অপরাধে বিচার হতেই হবে। বিচারহীনতার সৃষ্টি যেন না হয়।

তিনি বলেন, এই আসামির দোষী সাব্যস্তকরণ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। শুধু সাজা আরোপ নিয়ে প্রশ্ন রয়েছে। এরপরই আপিল বিভাগের সব বিচারপতি রাষ্ট্রপক্ষের সাজা বৃদ্ধির আপিল খারিজ করে দেন।

শিশু ধর্ষণ মামলার ওই আসামি হুমায়ুন কবির রজত পলাতক রয়েছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...