অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ১১:৪১

remove_red_eye

৬০৯

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ৪নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে  জেসমিন বেগম (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শশীভূষণ থানা পুলিশ। ঘটনার পর থেকে নিহতের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহত জেসমিন উপজেলার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী এবং আবদুল্লাহ পুর ৫নং ওয়ার্ডের  আবু জাহেরের মেয়ে।

নিহত জেসমিনের মা নুরজাহান অভিযোগ করেন- যৌতুকের জন্য স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি তাকে মেরে গাছে ঝুলিয়ে  রেখেছে। প্রতিবেশীরা জানান- সংসার জীবনের প্রথম থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে জামেলা চলছিলো। সোমবার রাতেও বাক বিতন্ডা হয় এবং স্বামী আবুল কালাম তার স্ত্রীকে মারধর করেন। সকালে সৎ শাশুড়ি ঘুম থেকে উঠে  জেসমিনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। তখন কালামও ঘুম থেকে উঠে আসে। লাশ দেখার পরে সে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...