অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে দরিদ্র পরিবারকে ঘর উপহার দিলেন অতিরিক্ত সচিব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ১১:৪৪

remove_red_eye

৫৮২

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের রসুলপুর গ্রামের অতিদরিদ্র সোহেল রানার পরিবারকে আধাপাকা ঘর নির্মাণ করে দিয়েছেন স্থানীয় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন। মঙ্গলবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোহেল রানার পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন। পাকা ঘর পেয়ে সোহেল রানার পরিবার আশার আলো খুঁজে পেয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনি নিজ বেতনের টাকায় ঘরটি নির্মাণ করে দেন।

এছাড়া তিনি বাশির দোন বাজার হইতে ভাষান চর ক্লোজার হয়ে ফরাজির হাট রাস্তার ৪৮ মিঃ আর সি সি ব্রীজ, কতুবগঞ্জ বাজার রোড হতে পশ্চিম দিকে কাশেমগঞ্জ বাজার ইউপি রোড উন্নয়ন, দক্ষিন আইচা ছাবেরা খাতুন স্কুল, জিওবি রক্ষনাবেক্ষনেরর কাজ সহ চরফ্যাশনের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডির ভোলা প্রকল্পের পরিচালক  প্রকৌশলী মমিন মজিবল হক সমাজী, এলজিইডি ভোলা নির্বাহী  প্রকৌশলী আব্দুর রাজ্জাক, অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, সাবেক কাউন্সিলর  নজরুল ইসলাম কিষান,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...