অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২১ বিকাল ০৪:০৭

remove_red_eye

১৪৭৬

ইকরামুল আলম:ভোলা সদর উপজেলায় নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজার এলাকায় দৃষ্টি নন্দন এ মসজিদটি নির্মাণ করা হয়।

মসজিদটির উদ্বোধন উপলক্ষে মসজিদের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, অর্ণি এন্টার প্রাইজের প্রতিনিধি আনোয়ার হোসেন শামিম, প্রিয়ন্তী এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মনিরুজ্জামান ছোটনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মসজিদটি নির্মাণ করেন ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ণি এন্টারপ্রাইজ ও প্রিয়ন্তী এন্টারপ্রাইজ (জেবি)। মসজিদটি নির্মাণে সময় লেগেছে দুই বছর। যার ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। আধুনিক এ মসজিদটিতে রয়েছে

নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বিনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষায় ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসের ব্যবস্থা। এক কথায় মসজিদটিতে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক চর্চা করা হবে এখান থেকে।

এদিকে ভোলার ব্যাংকের হাটে মডেল মসজিদ টি নির্মাণের পর এলাকার মানুষ মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে মুসুল্লিরা নামাজ পড়তে ও দেখার জন্য মসজিদে ছুটে আসেন। সাধারণ মানুষের মাঝে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

এই অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...