অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আ’লীগের জরুরী সভা ইউপি নির্বাচন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

৭২১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে দুইটি ইউনিয়ন হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচন ২১ জুন। ওই দুই ইউনিয়ন পরিষদে আ’লীগের দলীয় প্রার্থী ছাড়াও দুইজন করে চারজন বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছে। এদিকে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সহ দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচন পরিচালনা করতে বিশেষ সভা করেছে উপজেলা আ’লীগ।

বৃহস্পতিবার দুপুর ১১ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের সমন্বয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার ২ নং হাজিরহাট ইউপিতে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা মার্কায় নির্বাচন করছেন আ’লীগের সাবেক সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ও ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউপিতে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন আ’লীগের যুগ্ন সম্পাদক বর্তমান চেয়ারম্যান অলি উল্লা কাজল। অপরদিকে হাজিরহাট ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছে যুবলীগের সহসভাপতি নিজাম উদ্দিন ও আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী। পাশাপাশি ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করছেন ইউনিয়ন আ’লীগের সহসভাপতি অহিদুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে হাজিরহাট ইউনিয়নে নির্বাচন করছেন মাও. আলী আজগর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ডাঃ আবদুল মোতালেব।

এদিকে উপজেলা আ’লীগের এক প্রভাবশালী নেতার প্রত্যক্ষ মদদে দুই ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করছে বলে অভিযোগ স্থানীয় আ’লীগের একাধিক নের্তৃবৃন্ধের।

এই ব্যাপারে মনপুরা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন জানান, যারা আ’লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছে তাদের নিয়ে বসা হবে। পরবর্তীতে সংশোধন না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আ’লীগের বরাবর রেজুলেশন পাঠানো হবে। এছাড়াও নির্বাচন পরিচালনা করতে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই ব্যাপারে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, উপজেলা আ’লীগের দলীয় সভায় নির্বাচন পরিচালনা কমিটি সহ বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...