বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১০:০৯
৯২৭
স্টাফ রিপোর্টার : ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে গভীর রাতে পরকিয়া প্রেমিকসহ স্বামীর ঘর থেকে প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ তাদের দুইজনকে জেল হাজতে প্রেরণের প্রস্ততি নিয়েছেন।
প্রত্তক্ষদর্শী ও থানা সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১০ জুন) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের ৯নং ওয়ার্ডের নিরব মিয়ার প্রবাসী ছেলে শহিউদ্দিনের স্ত্রী রেশমা বেগমকে পরকিয়া প্রেমিক শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ শফিকের ছেলে হেলালউদ্দিনের সাথে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
এক সন্তানের মা ওই গৃহবধুর শশুড় মোঃ নিরব মিয়া জানান, বুধবার দিবাগত গভীর রাতে আমার ঘরে প্রবাসী ছেলের স্ত্রীর রুমে অন্য মানুষের উপস্থিতি টের পাই। বিষয়টি রাতে আশপাশের লোকদের জানাইলে সবাই মিলে ঘেরাও দিয়ে পুত্রবধূর রুম থেকে হেলালকে আটক করি। এরপর রাতে চৌকিদার দিয়ে পাহারায় রেখে সকালে পুলিশকে খবর দেই। চাচা শশুড় মিজান জানান, ভাতিজা বিদেশে থাকার সুযোগে সে পরকিয়ায় লিপ্ত হয়। এর আগেও সে অন্য প্রেমিকসহ ধরা পড়ে। কয়েকবার বিচার শালিস হয়। আমরা এসবের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি করে।
আটককৃত বিবাহিত প্রেমিক হেলালউদ্দিন জানান, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর মোবাইল ও ম্যাসেঞ্জারে যোগাযোগ করে গোপনে রেশমার ঘরে আসা যাওয়া করতো।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, রাতে এলাকাবাসী দুইজনকে প্রবাসীর ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে জেল হাজতে প্রেরণ করার প্রস্ততি নেয়া হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত