অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পুলিশের থেকে পালিয়ে যাওয়া হত্যা মালার প্রধান আসামি গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৩১

remove_red_eye

৬৯৮

জুয়েল সাহা বিকাশ || ভোলায় গ্রেফতার হওয়ার পর থানায় নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ মাকসুদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাড়ে ৮ টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশা রাস্তা মাথা নামক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তথ্য নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মাকসুদকে গ্রেফতার করে। তিনি আরো জানান, তাকে দ্রæত আদালতে প্রেরণ করা হচ্ছে।
উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ভোলা সদরের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে জাল পাতা নিয়ে জেলে আব্দুল বাশার ও জেলে মাকসুদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আব্দুল বাশারের ৫/৬ জন ও মাকসুদের ৮/৯ জন জেলেদের মধ্য ব্যাপক সংর্ঘষ হয়। এতে উভয় গ্রæপের ৪/৫ জন আহত হয়। তাদের স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে রবিবার দুপুরের দিকে জেলে আব্দুল বাশারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভোলা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার সকালে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এ হত্যা মামলার প্রধান আসামি মাকসুদ ও ৬ নম্বার আসামি তোফায়েকে গ্রেফতার করে। দুপুরের দিকে মাকসুদকে ভোলা মডেল থানায় প্রেরণ করার জন্য ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে থেকে ভোলা সদরে আসছিল। পরে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা হাজিরহাট এলাকায় আসামিসহ পুলিশ মোটরসাইকেল দাঁড়ায়। ওই সময় মাকসুদ পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...