অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আউট না দেয়ায় লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দিলেন সাকিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুন ২০২১ রাত ০৯:৩২

remove_red_eye

৮৪০

বাংলার কণ্ঠ ডেস্ক : লক্ষ্য ১৪৬ রানের। শেরে বাংলায় ৯ রানেই ৩ উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে রীতিমত ধুঁকছে আবাহনী। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহীম দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করছেন।

পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। মোহামেডানের তখন ৩ উইকেটে ২১ রান। ওভারের শেষ বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহীমের প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, কিন্তু আম্পায়ার ইমরান পারভেজ রিপন তাতে অনড়।

আম্পায়ার আউট না-ই দিতে পারেন, তার সেই এখতিয়ার আছে। কিন্তু সাকিব এরপর যে কাণ্ড ঘটান, তাতে সবাই হতবাক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট মোহামেডান অধিনায়ক রাগে-ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের স্ট্যাম্প উপড়ে ফেলেন।

ওই ওভারেই সাকিবের প্রথম ৫ ডেলিভারির মধ্যে প্রথমে ডিপ মিডউইকেট দিয়ে, পরে ব্যাক ফুটে স্কোয়ার কাট করে পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছিলেন মুশফিক। স্বাভাবিকভাবেই সাকিব বেশ চাপে ছিলেন। শেষ বলটি প্যাডে লাগায় তাই আউট নিতে মরিয়া হয়ে উঠেন। তাই বলে এমন ব্যবহার!

jagonews24

শুধু স্ট্যাম্প ভেঙেই ক্ষান্ত হননি সাকিব। আম্পায়ারের দিকে রাগত স্বরে তাকিয়ে কিছু বলতে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে। রীতিমত মাঠে দায়িত্বরত আম্পায়ারকে চোখ রাঙাচ্ছিলেন।

এ তো গেল আউটের ঘটনা। এরপর আরও এক কাণ্ড ঘটিয়েছেন সাকিব। ষষ্ঠ ওভারের পাঁচ বল হওয়ার পর বৃষ্টির কারণে খেলা বন্ধের ডাক দেন আম্পায়ার। সেই সিদ্ধান্তও মনঃপুত হয়নি মোহামেডান অধিনায়কের।

মিড-অন থেকে দৌড়ে এসে তিনটি স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মেরে বসেন সাকিব। ভাবভঙ্গিমায় মনে হচ্ছিল, খেলা বন্ধ হওয়ার সিদ্ধান্তও মানতে পারছেন না।

অথচ ৫.৫ ওভারের সময় খেলা যখন থেমেছে, ডাকওয়ার্থ ‍লুইসে আবাহনীর দরকার ৪৭ রান। তারা করেছে ৩ উইকেটে ৩১। নতুন করে খেলা শুরু না হলে মোহামেডানেরই জেতার কথা। তবু সাকিব কেন এমন করলেন? মনে হচ্ছিল, মেজাজটা কোনো কারণে এমনিই বিগড়ে ছিল তার।

আম্পায়াররা যখন খেলা বন্ধ করেছেন, বৃষ্টি তখনও এক ফোঁটা পড়েনি। তবে আকাশ মেঘে কালো হয়ে ছিল। বৃষ্টি শুরু না হওয়াতেই খেলা বন্ধ কেন? সাকিব বোধ হয় সেটাই মেনে নিতে পারেননি।

সাকিবের এমন সব বিতর্কে জড়িয়ে পড়া নতুন কিছু নয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে আবারও নতুন কাণ্ড ঘটালেন! এখন কি শাস্তির মুখে পড়েন, সেটাই দেখার!

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...