বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৫০
৭৭৬

মনপুরা প্রতিনিধি || মনপুরা কারিতাস মুক্তি ২ প্রকল্পের উদ্যোগে উত্তর সাকুচিয়া ইউনিয়নের কামালপুর সাইক্লোন শেল্টার সংযোগ সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার দুই পার্শ্বে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা/বীজ রোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। ১৬ই সেপ্টম্বর সোমবার সকাল ১০টায় ২ হাজার ২শত ১০টি চারা/বীজ রোপন কর্মসূচীর উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
কারিতাস মুক্তি ২ প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ জহিরুল ইসলাম সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচীর সভাপতিত্ব করেন উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা,উপজেলা বন কর্মকর্তা সুমন চন্দ দাস,উপসহকারী কৃষি অফিসার গোপিনাথ দাস। এই সময় বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন,উপজেলা আ’লীগ সহসভাপতি আলহাজ্ব সেলিম মাষ্টার,৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোহেল।
বৃক্ষরোপনে মেহগনি ২৫০টি,লাম্বু ২৫০টি,কাঠাল ২০০টি,পেয়ারা ৫০টি,নিম ৫০টি,তেতুল ৫০টি,নারিকেল ১০টি,খেজুর ৫০০টি ও তালের বীজ ৬০০টি। সর্বমোট ২২১০টি চারা বীজ রোপন করা হয়েছে। যাতে রাস্তার স্থায়িত্ব বৃদ্ধি পায়,পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং দুর্যোগের ঝুকি হ্রাস সহায়ক হয়। চারা বীজ রোপন কর্মসূচীতে স্থানীয় গন্যমান্য,সাংবাদিক ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত