চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুন ২০২১ রাত ১১:৪২
৬৮১
চরফ্যাশন প্রতিনিধি : যৌতুকের টাকা না দেয়ায় চরফ্যাশনের এক গৃহবধূকে মারধর করেছে স্বামী। এ ঘটনায় রবিবার (১৩জুন) ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগীর পিতা সাজাহান জানান। উপজেলার নজরুলনগর ইউনিয়নের চর নুদ্দিন গ্রামের দিনমজুর সাজাহানের মেয়ে ভূক্তভোগী ফাতেমা (২১) অভিযোগ করে বলেন, আমার স্বামী শামিম (৩১) দির্ঘদিন ধরে আমাকে পিতার বাড়ি রেখে কোনো খোঁজখবর নেইনি। দুই মাস পূর্বে আমার একটি পুত্র সন্তান হয়। গত বুধবার স্বামী আমাকে স্বশুর বাড়ি নেয়ার কথা বলে আামার মায়ের কাছে অটো/ বোরাক ক্রয়ে ২ লাখ টাকা দাবী করে। ফাতেমার মা হাওয়া বেগম জানান আমি টাকা দিতে অস্বিকার করায় আমার মেয়ে ফাতেমাকে শামিম লাঠিসোটা দিয়ে মারধর করে রক্তাক্ত নীল ফোলা জখম করে। ফাতেমা আরও বলেন, আমাকে মারধর করে শামিম বলেন,“ তুই ২ লাখ টাকা না দিলে তোকে তালাক দিয়ে দেবো”। ফাতেমার পিতা সাজাহান কান্নাভরা কন্ঠে অভিযোগ করে বলেন, ২বছর পূর্বে ফোরকান ও জুলহাস নামের ২ব্যাক্তি ওকালতি করে ২লাখ ২০হাজার টাকা কাবিনের চুক্তিতে শামিমের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেও মাত্র ৭০হাজার টাকা কাবিনে সেলিম কাজি বিয়ে পড়ান। শামিমকে পূর্বেও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকা হোন্ডা ক্রয়ের জন্য দিয়েছি। আামি গরিব অসহায় মানুষ এখন দুই লাখ টাকা না দেয়ায় জামাই আমার মেয়েকে মারধর করে আমার বাড়ি রেখে চলে গেছে। শামিমের পিতা কুকরি-মুকরি ইউনিয়নের বাসিন্দা নুর ইসলাম বিষয়টি অস্কিার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রী’র ঝগড়া বিবাদ হয়। ইউপি চোয়রম্যান আবুল হাসেম মহাজন বলেন, উভয় পক্ষের অভিযোগ শুনেছি। আমরা চাই উভয়পক্ষের একটি সুষ্ঠ সমাধান।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত