বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ০৮:৪১
৮৪৮
বাংলার কণ্ঠ ডেস্ক : চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় নিজেদের যাত্রা শুরু করছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে হবে ম্যাচটি। এ ম্যাচের আগে বরাবরের মতোই আলোচনার কেন্দ্রে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বলা হয়ে থাকে, আর্জেন্টিনার সাফল্য-ব্যর্থতা নির্ভর করে মেসির পারফরম্যান্সের ওপরেই।
তবে এ কথা একদমই মানতে নারাজ বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার মতে, আর্জেন্টিনা দল এখন সঠিক পথেই আছে এবং তার ওপর নির্ভরশীল নয়। দলীয় পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের হয়ে শিরোপা না জেতার আক্ষেপটা দূর করতে চান মেসি। কেননা ক্লাব ফুটবলে তিনি সর্বেসর্বা হলেও, আন্তর্জাতিক সাফল্য এখনও পাননি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘কোনো সময়ই জাতীয় দল আমার ওপর নির্ভরশীল নয়। আমরা সবসময়ই একটা শক্তিশালী দল রাখার চেষ্টা করেছি। আমরা সবসময়ই এটা বলি যে, যদি আপনার শক্তিশালী দল না থাকে, তাহলে সাফল্য পাওয়া ও লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, আমরা দল হিসেবে এখন শক্তিশালী হয়েছি। এ দলের অনেক খেলোয়াড় লম্বাসময় ধরে একসঙ্গে কাজ করছে। আমরা এরই মধ্যে কোপা আমেরিকায়ও একসঙ্গে খেলেছি। তাই প্রয়োজনীয় অভিজ্ঞতাটা আমাদের আছে। আমরা এখনও অনুশীলনে মনোযোগ দিচ্ছি এবং সঠিক পথেই আছি।’
জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই বিশেষ অনুভূতি জানিয়ে মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে আমি যা-ই খেলি, তা সবসময়ই বিশেষ। সেটা হোক কোয়ালিয়াফায়, কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ। আমি কখনও ভাবিনি এতগুলো ম্যাচ খেলতে পারব। কখনও এ বিষয়ে চিন্তাও করিনি। আমি দিন ধরে ধরে এগুই এবং বর্তমানেই থাকার চেষ্টা করি, নিজের সেরাটা দিতে চাই।’
চিলির বিপক্ষে ম্যাচের বিষয়ে তার ভাষ্য, ‘আমাদের একটা গুরুত্বপূর্ণ জয় প্রয়োজন। আমরা সবকিছু ঠিকঠাকভাবে করছি, ভালোভাবে এগুচ্ছি। তবে আমাদের অবশ্যই প্রথম ম্যাচটা জিততে হবে। তিন পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করাটা গুরুত্বপূর্ণ। এতে করে আপনি সামনের দিনগুলোর জন্য মানসিক শান্তি পাবেন।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা জানি কাজটা সহজ হবে না। আবারও চিলির বিপক্ষে খেলতে নামব আমরা। এ দুই দল একে অপরকে বেশ ভালোভাবে চেনে এবং তারা খুবই কঠিন প্রতিপক্ষ।’
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক