অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

একসঙ্গে ৪ কন্যা সন্তান জন্ম দিলেন ফেনীর সালমা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ০৮:৪৯

remove_red_eye

৭৪৬

বাংলার কণ্ঠ ডেস্ক : ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ।

সোমবার (১৪ জুন) বিকাল ৪টার দিকে শহরের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকার শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।

গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তান বের করেন। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও বলেন, এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবেনা।

হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

এ বিষয়ে ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। তারপরও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...