অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল জুলাইয়ে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ০৮:৫৩

remove_red_eye

৭২৪

বাংলার কণ্ঠ ডেস্ক : ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। যদিও চলতি মাসেই এ ফল প্রকাশের কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গেছে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। সূত্র জানায়, এ মাসে ফল প্রকাশ সম্ভব নয়। এজন্য কমপক্ষে আরও এক মাস সময় নিতে চায় কমিশন।

পিএসসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের প্রকোপের কারণে একটি বড় সময় ধরে পিএসসির কার্যক্রম শিথিল ছিল। এজন্য এই ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে চলতি মাসেই পিএসসি জরুরি সভা করবে। এতে ফল প্রকাশের সিদ্ধান্ত আসতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, করোনায় কার্যক্রম চললেও রেজাল্ট প্রকাশের মতো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আরও এক মাসের মতো সময় লাগতে পারে। সব মিলিয়ে জুলাইয়ের আগে ফল প্রকাশ সম্ভব না-ও হতে পারে।

এ বিষয়ে সোমবার (১৪ জুন) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমেদ জানান, ফল প্রকাশে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এটির কার্যক্রমও চলমান। তবে ফল প্রকাশে আরও এক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে জুলাইয়ের আগে সম্ভব নয়।

তিনি আরও বলেন, করোনার কারণে কাজের গতি কিছুটা স্থির রয়েছে। পাশাপাশি একাধিক বিসিএস ক্যাডার, নন-ক্যাডার নিয়ে কার্যক্রম চলছে। কর্মকর্তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি শিগগিরই ফল দেয়ার জন্য। তবে প্রার্থীদের কমপক্ষে আরও এক মাস অপেক্ষা করতে হতে পারে। আশা করছি জুলাইয়ের মাঝামাঝি আমরা ফল প্রকাশ করতে পারব।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একসঙ্গে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...