চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১১:১২
৫৬৭
চরফ্যাশন প্রতিনিধি : মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে শেখ হাসিনা সরকার । সোমবার (১৪জুন) দুপুর ১২ টায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের হলরুমে চরফ্যাসন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্যেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চরফ্যাসন মনপুরার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এ কথা বলেন।
ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ আবদুল খালেকের নেতৃত্বে চরফ্যাসন উপজেলার নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দীন ও সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান সহ নির্বাচিত নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।এসময় নেতৃবৃন্দ তাদের অভিভাবক জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিলে এমপি জ্যাকব তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে এমপি জ্যাকব বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন। যার ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার সারাদেশে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১হজার ৮শত মাদরাসার দৃষ্টিনন্দন ভবন তৈরির কাজ প্রায় শেষ হয়েছে৷ মাদরাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠন করেছেন৷ শেখ হাসিনা সরকারের আমলেই দেশে বেশিরভাগ মাদরাসা এমপিওভুক্ত করা হয়েছে৷ বেতনবৈষম্য নিরসন, বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম প্রনয়ন, জনবল কাঠামো পরিবর্তনসহ নানাবিধ কর্মকান্ডে প্রশংসা অর্জন করেছে বর্তমান সরকার৷ এ সময় চরফ্যাসন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত