অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে আ'লীগ সরকার : এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১১:১২

remove_red_eye

৫৪৬

চরফ্যাশন প্রতিনিধি : মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে শেখ হাসিনা সরকার । সোমবার (১৪জুন) দুপুর ১২ টায়  জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের হলরুমে চরফ্যাসন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্যেশ্যে  যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি ও চরফ্যাসন মনপুরার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এ কথা বলেন।
ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ আবদুল খালেকের নেতৃত্বে চরফ্যাসন উপজেলার নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দীন ও সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান সহ নির্বাচিত নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।এসময় নেতৃবৃন্দ তাদের অভিভাবক জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিলে এমপি জ্যাকব তাদের সাথে  শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে এমপি জ্যাকব বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন। যার ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার সারাদেশে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১হজার ৮শত মাদরাসার দৃষ্টিনন্দন ভবন তৈরির কাজ প্রায় শেষ হয়েছে৷ মাদরাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠন করেছেন৷ শেখ হাসিনা সরকারের আমলেই দেশে বেশিরভাগ মাদরাসা এমপিওভুক্ত করা হয়েছে৷ বেতনবৈষম্য নিরসন, বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম প্রনয়ন, জনবল কাঠামো পরিবর্তনসহ নানাবিধ কর্মকান্ডে প্রশংসা অর্জন করেছে বর্তমান সরকার৷ এ সময় চরফ্যাসন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...