অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ৩ সন্তানের জননীকে ধর্ষণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১১:১৭

remove_red_eye

৭৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহাউদ্দিন উপজেলায় এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ৪০ বছর বয়সী ও ৩ সন্তানের এক জননী  নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।  এমনকি ধর্ষকরা ওই নারীর কাছ থেকে ঋণ করে নেয়া ১০ হাজার টাকাও ছিনিয়ে নেয়।  রবিবার রাত সাড়ে ৮টায় বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ড স্মৃতি পাড়ায় এ ঘটনা ঘটে। ওই রাতেই ভিকটিমের স্বামী ৩ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দাখিল করলেও সোমবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারে নি। বর্তমানে গুরুতর আহত ওই নারী ভোলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ভিকটিম ও তার স্বামী সাংবাদিকদের জানান, রবিবার বিকালে স্থানীয় একটি এনজিও থেকে ঋণের টাকা আনতে যান ধর্ষণের শিকার ওই নারী। এনজিও থেকে টাকা উত্তোলন করে সন্ধ্যায় স্মৃতিপাড়ার এক আত্মীয়র বাসায় যান। সেখান থেকে রাত সাড়ে ৮ টায় বাড়ি ফেরার পথে আগে থেকে রাস্তায় ওৎপেতে থাকা স্থানীয় বখাটে সাহেদ, সুমন ও ইউসুফ ৩ সন্তানের জননী ওই নারীকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তারা চলে যাওয়ার সময় এনজিও থেকে ঋণ করে আনা ১০ হাজার টাকাও ছিনিয়ে নেয় বখাটে যুবকরা। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায়  উদ্ধার  হয়ে ওই নারী প্রথমে  বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। এর পর তাকে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খালেদা ইসলাম মিতু জানান, ডাক্তারি পরীক্ষা ও নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রিপোর্ট তারা পুলিশের কাছে হস্তান্তর  করবেন।  এদিকে রবিবার রাতেই ভিকটিমের স্বামী বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দাখিল করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানিয়েছেন, পুলিশ রাতেই ভিকটিমের বক্তব্য শুনেছেন। ভিকটিমের স্বামী যে লিখিত অভিযোগ করেছেন তার সাথে ভিকটিমের বক্তব্যের কিছুটা অমিল আছে। এ বিষয়ে সুনিদিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। তারা ভিকটিমের সাথে যোগাযোগ করছেন। সঠিক ভাবে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের নজদারিতে রাখা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...