বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ০৯:৩০
৭৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : হজ করতে ২৪ ঘণ্টায় সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছে। রেজিস্ট্রেশন শুরুর প্রথমদিনই এত সংখ্যক মানুষ আবেদন করে বলে মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, প্রথমদিন যারা আবেদন করেছেন তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী।
মন্ত্রণালয় জানায়, হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কোনো অগ্রাধিকার সুবিধা দেয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।
সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, এ বছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত