লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:৩০
৭৪০
দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের লাল নিশান
লালমোহন প্রতিনিধি : ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলা পরিষদ সংলগ্ন অংশে খানা খন্দকে সতর্কতামূলক লাল নিশান উড়িয়েছে এলাকাবাসী। প্রতিদিন এ সড়কে দুর্ঘটনার শিকার হন যানবাহনের চালক ও যাত্রিরা। স্থানটিতে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মানবিক কারণে এ লাল নিশান উড়ানো হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন মিয়া। তিনি জানান, গত কয়েক দিনে তার চোখের সামনে অন্তত ৫০টি দুর্ঘটনা ঘটেছে এখানে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
তিনি আরও বলেন, গত ৩-৪ বছর ধরে এই খানা খন্দে জোড়াতালির কাজ করছে ভোলার সড়ক ও জনপদ বিভাগ। জুন এবং ডিসেম্বর এলেই এখানে জোড়াতালির কাজ করে সরকারের অর্থ অপচয় করা হয়। তবে কিছু দিন পরেই পুরানো চিত্রে ফিরে স্থানটি। সামান্য বৃষ্টিতে পানি জমে অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় স্থানটি। গুরুত্বপূর্ণ সড়কের এমন চিত্র বদলাতে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ জরুরী।
স্থানীয় বাসিন্দা আবুল বাসার সেলিম ও রিয়াজ নামের কয়েকজন জানান, ভোলা সওজের প্রকৌশল বিভাগের দায়িত্বহীনতার কারণে এমন অবস্থা। সওজ বিভাগ রাস্তায় জমানো পানি নিস্কাশনের ব্যবস্থা না করে পানির মধ্যেই জোড়াতালির কাজ করছে। এতে অহেতুক সরকারের বিরাট ধরনের অর্থ অপচয় হচ্ছে।
ভোলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, এই সড়কটি প্রশস্ত করণের জন্য নতুন করে কাজ চলছে। এখন চাইলেও সংস্কার করা সম্ভব নয়। কাজের গতি ভালো থাকলে এইমনিতেই ঠিক হয়ে যাবে। নতুন করে সংস্কারের প্রয়োজন হবে না।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত