অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:৩২
৭০৭
অচিন্ত্য মজুমদার : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ মামলার মূল আসামী মোঃ সাহেদকে আদালতে হাজিরের পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে সাহেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, তিন সন্তানের জননীকে ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামি মোঃ সাহেদকে ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার এর বোরহানউদ্দিন আমলি আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত রবিবার রাতে বোরহানউদ্দিন স্মৃতিপাড়া এলাকায় তিন সন্তানের জননীকে রাস্তা থেকে তুলে নিয়ে সাহেদসহ তিন/চার জন মিলে জোরপূর্বক দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ভিকটিমের স্বামী বাদী হয়ে মোঃ সাহেদকে প্রধান আসামী করে একই এলাকার মো. সুমন ও মো. ইউছুফের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আলোকে পুলিশ রাতেই প্রধান আসামি সাহেদকে গ্রেফতার করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, মামলার প্রধান আসামী সাহেদকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে। গ্রেপ্তারকৃত সাহেদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক ও চুরির অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত