অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে জমির বিরোধ নিয়ে হামলায় মহিলাসহ আহত-৬

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:৩৭

remove_red_eye

৭৫১

দৌলতখান প্রতিনিধি : দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।  আহতরা হলেন, মায়া বেগম,  আরজু আক্তার,হাবিব, সজিব,জুয়েল , আলো আক্তার।

এ ঘটনায় বাংলাবাজার পুলিশ (ফাঁিড়) তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গত সোমবার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ওয়ার্ডের  ব্যাপারী বাড়ির মোক্তার গংদের সাথে একই বাড়ির আঃ মান্নানের ৮শতক  জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান।

আহত আঃ মান্নান অভিযোগ করেন, ঘটনার দিন বিকাল ৫ টার দিকে মোক্তারের নেতৃত্বে হাফেজ, সেলিম, জামালও মুন্নাসহ ৮/১০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আঃ মান্নানের বসতঘরে হামলা চালায় । এসময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এসময় বাধা দিলে প্রতিপক্ষের হামলায় তার স্ত্রীসহ পরিবারের ৬জন আহত হন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ডাকা দিয়েছেন। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিপন জানান, বিষয়টি  আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি। কেউ আমার কাছে আসেনি। এ বিষয়ে বাংলাবাজার পুলিশ(ফাঁিড়) তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...