দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:৩৭
৭৮৬
দৌলতখান প্রতিনিধি : দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতরা হলেন, মায়া বেগম, আরজু আক্তার,হাবিব, সজিব,জুয়েল , আলো আক্তার।
এ ঘটনায় বাংলাবাজার পুলিশ (ফাঁিড়) তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গত সোমবার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ওয়ার্ডের ব্যাপারী বাড়ির মোক্তার গংদের সাথে একই বাড়ির আঃ মান্নানের ৮শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান।
আহত আঃ মান্নান অভিযোগ করেন, ঘটনার দিন বিকাল ৫ টার দিকে মোক্তারের নেতৃত্বে হাফেজ, সেলিম, জামালও মুন্নাসহ ৮/১০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আঃ মান্নানের বসতঘরে হামলা চালায় । এসময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এসময় বাধা দিলে প্রতিপক্ষের হামলায় তার স্ত্রীসহ পরিবারের ৬জন আহত হন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ডাকা দিয়েছেন। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিপন জানান, বিষয়টি আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি। কেউ আমার কাছে আসেনি। এ বিষয়ে বাংলাবাজার পুলিশ(ফাঁিড়) তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত