চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জুন ২০২১ রাত ১১:২৯
৬৭৮
চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনের চেয়ারম্যান বাজার ভাড়াটিয়া কর্তৃক মালিক এর দোকান ভিটা দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দখলকারী আবুল কালাম হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং মৃত মোফাজ্জল হোসেনের ছেলে চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা এবং স্থানীয় শালিসগণের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবুল কালাম এই জবর দখল অব্যাহত রাখায় কোটি টাকার দোকান ভিটা দখল নিয়ে দু’পক্ষের উত্তেজনা বাড়ছে। ফলে যে কোন সময় রক্তাক্ত সহিংসতার আশংকা করছেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা। জানাযায়, ৪৫ বছর পূর্বে ২ হাজার টাকা মূল্যের বিনিময়ে ১৮/১৬ হাত ভিটার মালিকানা অর্জন করেন মোলভী আশ্রাফ আলী। ভিটায় দোকান ঘর তৈরী করে মৌলভী আশ্রাফ আলী এখানে কাপড়ের ব্যবসা করতেন। ২০১১ সালে মৌলভী আশ্রাফ আলীর মৃত্যুর পর তার ছেলেরা দোকান ঘরটি ভাড়া দেন। দোকান ঘরের ভাড়াটিয়া হিসেবে ব্যবসা শুরু করেন সাবেক মেম্বার আবুল কালাম। ভাড়াটিয়া হিসেবে দোকানে উঠে দোকান দখল নিতে মরিয়া হয়ে উঠেন। তিনি এই প্রেক্ষিতে স্থানীয় ভাবে একটি শালিস বসা হয়। যাতে দোকানটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হলে আবুল কালাম চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতে ২৫৫/২০১৯ দেওয়ানী মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করেন এবং আবুল কালাম এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ মামলাটি খারিজ করেন। আদালতের এই আদেশের পর মৃতঃ মৌলভী আশরাফ আলীর ছেলে মেয়েরা আইন গত ভাবে দোকান ভিটির মালিকানা পেলেও দখলকারী ভাড়াটিয়া আবুল কালাম মেম্বার দখল না ছাড়ায় তারা ঘর ভিটি বুঝে পান নি। ফলে কোটি টাকার ঘর ভিটি নিয়ে দুপক্ষের উত্তেজনা বাড়ছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত