বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:১৮
১০০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক || চরে বসবাসরত বাসিন্দাদের খোঁজ নিতে এসে বরিশাল রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম বলেন, এই চরের মানুষেরাই সোনার মানুষ। কারন তারা ফসল ফলায়। আর আমরা সেই ফসল খেয়েই জীবন ধারন করি। তাদের জন্যই অর্থনীতি শক্তিশালী। তাদের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব।
আজ ২ ডিসেম্বর (সোমবার) দুপুরে ভোলার রাজাপুর ইউনিয়নের ভোলার চর নামক জায়গায় পরিদর্শনে গিয়ে এসব বলেন বরিশাল রেঞ্জ ডিআইজি সফিকুল ইসলাম।
চরের বসবাসকারী কৃষকদের সাথে চরে বসবাসের অভিজ্ঞতা এবং তাদের সমস্যার কথা শুনেন ডিআইজি। শীতকালীন ফসলের মাঠে গিয়ে ফসল দেখে ডিআইজি সফিকুল ইসলাম বলেন, কৃষকদের এই শত কষ্টের ফসলই আমরা খাই। কৃষকদের সম্মান করা উচিত। এসময় চরের বাসিন্দারা মেহেন্দিগঞ্জের আলতাফ সর্দারের ছেলে তারেক ও ভোলার রাছেল খাঁ নামে দুইজনের বিরুদ্ধে লুটপাত ও দস্যুতার অভিযোগ করেলে। ভোলার পুলিশ সুপার ও ওসি কে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিআইজি।
তিনি বলেন এই চরের মানুষ যেন ভয়ভীতি দূর করে চাষাবাদ এবং গরু মহিষ পালন করতে পারে পুলিশের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হবে, এই চরে কোন দস্যুর জায়গা হবে না।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন, সদর থানার ওসি এনায়েত হোসেন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীল প্রমুখ।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক