চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই জুন ২০২১ রাত ১১:২৪
৬৩১
সাড়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগ
চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ব্যপক উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকনের নেতৃত্বে ৩নং ওয়ার্ড মৃধা বাজারে ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শশিভূষণ থানায় জাহাঙ্গীর হোসেন একটি এজহার দাখিল করেছেন বলে জানান, ভূক্তভোগী জাহাঙ্গির।
ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, খোকন চেয়ারম্যানের নেতৃত্বে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী কালু মেম্বার ,রফিক হাওলাদার,নাজিম মাস্টারসহ অন্তত ৫০জন একত্রিত হয়ে আমার নির্বাচনী অফিস ভাংচুর করে। জাহাঙ্গিরের ভাই হেলাল উদ্দিন বলেন, হামলাকারীরা এসময় আমার ডেইরী ফার্মে প্রবেশ করে দেশিও অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আমার ম্যানেজার আমিরুলকে পিটিয়ে গুরুতর আহত করে। আমার ফার্মের স্টাফ রুমের দরজা জানালা ভাংচুর করে। আমার ফার্মের আলমারি ভেঙ্গে ফার্মের ব্যবসার জন্য গচ্ছিত রাখা সাড়ে ৮লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এ অভিযোগ বিষয়ে চেয়ারম্যান মাহবুব আলম খোকন বলেন, হামলা ভাংচুরের বিষয়টি আমার জানা নেই। অপর প্রার্থী কালু মেম্বারকে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। স্থানীয় একাধীক এলাকাবাসী জানান, হামলার সময় ৫টি মাইক্রবাস ও প্রায় ১৫টি মটর সাইকেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। শশিভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক