অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের এওয়াজপুরে নির্বাচনী অফিস ভাংচুর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুন ২০২১ রাত ১১:২৪

remove_red_eye

৬৪৮

সাড়ে ৮ লাখ টাকা  লুটের অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ব্যপক উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকনের নেতৃত্বে ৩নং ওয়ার্ড মৃধা বাজারে ইউপি সদস্য প্রার্থী  জাহাঙ্গীর আলমের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শশিভূষণ থানায় জাহাঙ্গীর হোসেন একটি এজহার দাখিল করেছেন বলে জানান, ভূক্তভোগী জাহাঙ্গির।

 ইউপি সদস্য প্রার্থী  জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, খোকন চেয়ারম্যানের নেতৃত্বে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী কালু মেম্বার ,রফিক হাওলাদার,নাজিম মাস্টারসহ অন্তত ৫০জন একত্রিত হয়ে আমার নির্বাচনী অফিস ভাংচুর করে। জাহাঙ্গিরের ভাই হেলাল উদ্দিন বলেন, হামলাকারীরা এসময় আমার ডেইরী ফার্মে প্রবেশ করে দেশিও অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আমার ম্যানেজার আমিরুলকে পিটিয়ে গুরুতর আহত করে। আমার ফার্মের স্টাফ রুমের দরজা জানালা ভাংচুর করে। আমার ফার্মের আলমারি ভেঙ্গে ফার্মের ব্যবসার জন্য গচ্ছিত রাখা সাড়ে ৮লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এ অভিযোগ বিষয়ে চেয়ারম্যান মাহবুব আলম খোকন বলেন, হামলা ভাংচুরের বিষয়টি আমার জানা নেই। অপর প্রার্থী কালু মেম্বারকে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। স্থানীয় একাধীক এলাকাবাসী জানান, হামলার সময় ৫টি মাইক্রবাস ও প্রায় ১৫টি মটর সাইকেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। শশিভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...