চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ১২:২৩
৫৭১
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ‚মি কুকরি মুকরিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। শনিবার ভোলার চরফ্যাশনে কুকরি মুকরি, চর নিজাম ও ঢালচরে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণের টিন বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে ইতোমধ্যে কুকরি মুকরিতে যোগাযোগ ও যাতায়াতের জন্য ইকোপার্ক, বন উৎপাদন ও গবেষনা কেন্দ্র,জেলেদের সমুদ্রে দিক নির্ণয়ে আধুনিক লাইটিং হাউজ, প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চলে জীব-বৈচির্ত্য রক্ষায় অভয়ারন্য, হরিন প্রজনন কেন্দ্র ও সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে কুকুরি মুকরি পর্যটন এলাকাকে জাতীয় গ্রীডের সাথে অন্তর্ভ‚ক্ত করার কাজ চলছে। পর্যটকদের সুযোগ সুবিধা বাড়াতে আন্তর্জাতিক মানের রিসোর্ট সেন্টার নির্মানের পরিকল্পনা রয়েছে। সরকারের এ সকল পরিকল্পনা বাস্তবায়ন হলে সমুদ্রঘেষা নয়নাভিরাম ম্যানোগ্রোভ কুকরি মুকরি রুপান্তরিত হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে। জ্যাকব আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ‚মি কুকরি মুকরি। ১৯৭৩ সালে সাইক্লোনে ক্ষতিগ্রস্থ কুকরি মুকরিতে বঙ্গবন্ধু পরিদর্শনে এসে দ্বীপবাসীকে সুরক্ষায় বেড়ীবাধের প্রতিশ্রæতি দিয়েছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকরা। তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার সহায়তায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি। বর্তমান সরকারের আমলে বেড়ীবাঁধ নির্মানের ফলে প্রাকৃতিক জলোচ্ছাস থেকে রক্ষা পেয়েছেন কুকরি মুকরি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, সাংগঠনিক স¤পাদক এনায়েত উল্লাাহ সবুজ, কুকরি মুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদার, ঢালচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মেম্বর।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক