বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ০৯:২৫
৭৭৩
বাংলার কণ্ঠ ডেস্ক : পদ্মা সেতুর রেলপথ নির্মাণ করতে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। রোববার (২০ জুন) এ কাজ শেষ হয়। অন্যদিকে মাওয়ার ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজও শনিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে।
রোববার (২০ জুন) পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। এতে দুই হাজার ৯৫৯টি স্ল্যাব বসানো হয়েছে। এ স্ল্যাব বসানোর কাজ আজ শেষ হয়।’
রেলিং করা, গ্যাসলাইন বসানো, ইলেকট্রিক লাইন বসানোসহ অনেক কাজ এখনও বাকি বলেও জানান শফিকুল ইসলাম।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসাচ্ছে মূল সেতু কর্তৃপক্ষ। সেটা আমাদের কাজ নয়। সেতুর ওপর কাজ করার জন্য আমাদের এখনও এলাউ করা হয়নি। তারা স্ল্যাব বসানোর পরে আমরা রেললাইন বসাবো, স্লিপার বসাবো। আমরা রেল লিংক করবো।’
তিনি আরও বলেন, ‘আমরা পদ্মা সেতুর দুই পাশের কাজ করছি। গতকাল (শনিবার) থেকে আমাদের ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজ শুরু করেছি। আমরা মাওয়া অংশ থেকে রেললাইন বসানো শুরু করেছি। মাওয়া অংশে স্লিপার বসাচ্ছি। এখানে আরসিসি ঢালাই করতে হয়, যাতে ইট নড়াচড়া না করতে পারে।’
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক