চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ১০:১০
৬১৭
চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আবদুল্লাহ ইসলাম জ্যাকব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি জ্যাকব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মহাজন,পৌর মেয়র এসএম মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন সরমান।
জমিয়াতুল মোদার্রেছীনের চরফ্যাশন শাখার সভাপতি মাওলানা মুইনুদ্দিন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন,মাওলানা ফরহাদ, মিজানুর রহমান ও মো. মাইনুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। এসময় এমপি জ্যাকব বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সরকার সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। এছাড়াও এই সরকারের আমলে চরফ্যাশন ও মনপুরায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা'সহ রাস্তাঘাট ও নদী ভাঙ্গন রোধে ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলাম ও ধর্ম প্রাণ মুসলমানের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন,চরফ্যাশন ও মনপুরার শত,শত বেকার যুবককে স্কুল কলেজসহ বিভিন্ন মাদ্রাসায় চাকুরির সুযোগ করে দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু নাসের।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক