অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আরও অর্ধশতাধিক প্রভাবশালীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিবে দুদক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২১ রাত ০৯:২০

remove_red_eye

৭৫৩

বাংলার কণ্ঠ ডেস্ক : সরকার দলীয় তিন সংসদ সদস্যের পর আরও অর্ধশতাধিক প্রভাবশালী ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

যাদের মধ্যে সাবেক ও বর্তমান সংসদ সদস্য, আমলা এবং রাজনীবিদরা থাকবেন। এদিকে, আদালতের অনুমতি নিয়ে বিমান বাংলাদেশের সাবেক এমডি আবুল মুনিম মোসাদ্দিক, ক্যাসিনোকাণ্ডে নাম আসা, লোকমান-ফিরোজসহ চারজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

দুর্নীতির মামলা না থাকলেও অভিযোগ থাকায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা ৩-আসনের নুরুন্নবী চৌধুরী শাওনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক। আদালতের অনুমতি নিয়ে এসব নিষেধাজ্ঞার চিঠি সম্প্রতি পাঠানো হয় পুলিশের ইমিগ্রেশন শাখায়।

মঙ্গলবার জানা যায়, বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনিম মোসাদ্দেক আহমেদ, ক্যাসিনোকাণ্ডে নাম আসা মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ, যুবলীগের সাবেক নেতা জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমার নামে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আদালতের অনুমতির কপি পাঠানো হয়েছে ইমিগ্রেশনে।

দুদকের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বিদেশযাত্রায় সাবেক বর্তমান সংসদ সদস্য, আমলা, রাজনীতিক ব্যক্তিসহ অর্ধশতাধিক প্রভাবশালীর ব্যক্তির নিষেধাজ্ঞা নিতে আদালতের অনুমতি নিবে দুদক। তবে, তদন্তের প্রয়োজনে আগাম কারো নাম প্রকাশ করেনি সংস্থাটি।

দুদক সচিব বলেন, আগে সরাসরি ইমিগ্রেশনে দুদক চিঠি দিলেও এখন আদালতের অনুমতি নিয়ে যে কারো বিদেশযাত্রায় তারা নিষেধাজ্ঞা দিতে পারেন। গেল তিন বছরে দুই শতাধিক ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...