অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

করোনা সংক্রমণরোধে সাত জেলায় চলছে বিধিনিষেধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২১ রাত ১০:৩৬

remove_red_eye

৭১৫

বাংলার কণ্ঠ ডেস্ক : করোনা সংক্রমণরোধে ঢাকা বিভাগের সাত জেলায় চলছে বিধিনিষেধ। সকাল থেকে জেলাগুলো থেকে ছাড়েনি দূরপাল্লার বাস।

করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ আরোপের কারণে মঙ্গলবার সকাল থেকে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে চলছেনা গণপরিবহণ। তবে, পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরিতে কিছু যাত্রীবাহী যান পারাপার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, সোমবার রাতে রওনা হওয়া বাসগুলো ভোগান্তি বিবেচনায় পারাপার করা হয়েছে।

রাজবাড়ীতে সকাল থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে, দৌলতদিয়া নৌপথে ভোগান্তি বিবেচনায় ফেরিতে কিছু যাত্রীবাহী যান পারাপার করা হয়।  

মুন্সিগঞ্জে সকাল থেকে বন্ধ বিপণি-বিতান। লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে চলছেনা যাত্রীবাহী নৌযান। তবে, সরকারি নির্দেশনা অমান্য করে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন অনেকে। 

বিধিনিষেধ কার্যকরেরর পরও মাদারীপুরে জনসাধারণের মধ্যে অসচেতনতা দেখা গেছে। তবে, সকাল থেকে বন্ধ লঞ্চ-স্পিডবোট। জরুরী সেবার যানবাহন নিয়ে বাংলারবাজার-শিমুলিয়া নৌরুটে চলছে ফেরি।  

নারায়ণগঞ্জ নগরীতে বিধিনিষেধ ও বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচল কম। দুটি মহাসড়কসহ ৩০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেননা কেউ।  

বিধিনিষেধ বাস্তবায়নে গাজীপুরে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা চোখে পড়েছে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান খোলা থাকায় শ্রমিকরা অন্যদিনের মতোই যোগ দিয়েছেন কাজে।

গোপালগঞ্জে সকাল থেকে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম। বিধিনিষেধ বাস্তবায়নে সড়কে কাজ করছে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এদিকে, ৭ জেলায় বিধিনিষেধের কারণে ময়মনসিংহ বিভাগ থেকে ৩০শে জুন পর্যন্ত ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এছাড়া, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও টাঙ্গাইল থেকেও ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...