অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আরো ৭৬ জনের মৃত্যু, শনাক্ত ৪,৮৪৬

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২১ রাত ১০:৩৮

remove_red_eye

৮০২

বাংলার কণ্ঠ ডেস্ক : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১৩ হাজার ৭০২ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৪৬ জন। গত ৬৯ দিনে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন। এর আগে, গতকাল সোমবার (২১ জুন) একদিনে ৭৮ জনের মৃত্যু এবং ৪ হাজার ৬৩৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ার তথ্য জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনা সংক্রমণের ৪৭২তম দিনে আজ মঙ্গলবার (২২ জুন), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৩৩৮টি। আর দেশের মোট ৫২৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। এর মধ্যে ৪,৮৪৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৫০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৬ জনের মধ্যে ৪২ জন পুরুষ ও ৩৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১৩,৭০২ জনের মধ্যে ৯ হাজার ৮১০ জন পুরুষ ও ৩,৮৯২ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৫৫ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবারো কমে আসে। তবে আবারো বেড়েই চলেছে সংক্রমণ হার।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...