বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:২০
৮৬৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের লেজপাতা গ্রামের দুদু মিয়া হাওলাদার বাড়িতে ১১মাসের এক শিশু সন্তানের জননী নুসরাত জাহান মীম (২২) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীসহ হত্যাকারীদের গ্রেফতাদেরর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে স্থানীয় এলাকাবাসী ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে কয়েক শত নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-মিম এর মা ফরিদা বেগম,ভাই শহিদুল ইসলাম,আকবর হোসেন রাছেল,ইমরান হোসেন,রাকিব পন্ডিত প্রমুখ। এ সসময় নিহতের পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর কয়েক দফায় জামাই মনিরকে স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ কয়েক লাখ টাকার যৌতুক দেয়া হয়েছে। আরো ১০ লাখ টাকা যৌতুক দেয়ার জন্য স্বামী মনির,শশুর জেবল হক হাওলাদার, শাশুড়ী, দেবর ছোটন এবং ননদ শাহিনুর আমার মেয়েকে প্রায়ই নির্যাতন করে আসছে। গত দুই তিন দিন পূর্বেও ফোন করে পরিবারের সদস্যদের কাছে স্বামী, শশুর, শাশুড়ী, দেবর ছোটন ও ননদ শাহীনুরের নির্যাতনের কথা বলে কান্না কাটি করেছে। এ নিয়ে আমরা প্রতিবাদ করতে চাইলে মীম তাদের দ্বারা আরো বেশি নির্যাতন হবে বলে বাড়াবাড়ি না করার জন্য বলে। যৌতুক না দেওয়ায় শশুর বাড়ীর লোকজন ক্ষিপ্ত শুক্রবার দুপুর আড়াই টার সময় মিমকে মেরে ঝুলিয়ে রেখেছে। অথচ তারা অত্মহত্যা করছে বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদিকে মিম হত্যার ঘটনাটি ধামাচাপার জন্য একটি বিষেশ মহলের সহযোগীতায় স্বামী মনির, শশুর জেবল হাওলাদার,শাশুড়ী, দেবর ছোটন ও ননদ শাহিনুর মীম আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়ে আসছে। ঘটনার পর থেকে স্বামী,শশুর, দেবর ও ননদ পলাতক রয়েছে। তাই এ ঘটনার সুুষ্ঠ তদন্ত করে আসামীদের গ্রেফতারের জন্য তারা দাবী জানান এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহতের গলার দুই পাশে দাগ রয়েছে। লাশের ময়না তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত