অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


র‌্যাবের প্রযুক্তি সক্ষমতা বাড়াতে ২৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ০৮:৪৫

remove_red_eye

৮৪৭

বাংলার কণ্ঠ ডেস্ক :  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ২৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে টেকনিক্যাল সাপোর্ট সিস্টেম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৩ জুন) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়।

 

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিস্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন।

অর্থমন্ত্রী জানান, আজকের অর্থনৈতিক সংক্রান্ত সভায় দুটি এজেন্ডা এবং ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোটর অর্থের পরিমাণ ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি (সরকারি তহবিল) হতে ব্যয় হবে ৬৩৫ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার ৩৩২ টাকা এবং বিশ্বব্যাংক, এডিবি, এএফডি, ইআইবি ও ডানিডা হতে ঋণ নেয়া হবে ৪০৩ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৫৩৬ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.শামসুল আরেফিন জানান, জননিরাপত্তা বিভাগের অধীনে ‘র‌্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘জিএসএম ইউএমটিএস ভেহিকুলার অ্যাকটিভ সাপোর্ট সিস্টেম’ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পুলিশ ও র‌্যাব। র‌্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২৯ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা ব্যয়ে টেকনিক্যাল সাপোর্ট সিস্টেম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের দরদাতা প্রতিষ্ঠান থ্রি সিক্সটি টেকনোলজিস (প্রস্তুতকারী প্রতিষ্ঠান : ডেলহাজ লিমিটেড এবং প্রিন্সিপাল : প্যানমার্ক ইমপেক্স পিটিই লিমিটেড)।

তিনি আরও জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা কর্তৃক ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’ এর কম্পোনেন্ট-১ ও ৩ বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে সুপারিশকৃত দরদাতা যুক্তভাবে মট ম্যাকডোনাল্ড লিমিটেড ও ইউরো কনসাল্ট মট ম্যাকডোনাল্ড আর্টেলিয়াকে ১৬৯ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ৭৬৯ টাকায় পরামর্শক প্রতিষ্ঠান প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট (পিএমসি) হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেল লাইন সংস্কার ও নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডাব্লিউডি-১ এর পূর্ত কাজ ভেরিয়েশন বাবদ ব্যয় ১ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৩৯৮ টাকা কমিয়ে সংশোধিত ২৯৫ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ১০১ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক ৫০ হাজার মে.টন (+৫ শতাংশ) নন-বাসমতি সিদ্ধ চাল ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদারস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৬৯ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

 

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডাব্লিউপি-১ এর পূর্ত কাজ ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১২ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার ১৩৭ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের প্যাকেজ নং-ডাব্লিউপি-০২ এর পূর্ত কাজ ভেরিয়েশন বাবদ ব্যয় ৯ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫২৩ টাকা কমিয়ে সংশোধিত ১২৭ কোটি ৭৫ লক্ষ ১ হাজার ৪৯৪ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...