বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৩১
৭৯৮
লালমোহন প্রতিনিধি :ভোলার লালমোহনে গুলজার পরিবহন নামের একটি বাসের চাকায় পৃষ্ট হয়ে মো: শরীফ (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৮ টায় লালমোহন পৌর শহরের মুসলিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী কয়েকটি বাস ভাংচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শরীফ সকালে প্রাইভেট থেকে বাসায় ফিরছিলো। এ সময় চরফ্যাসন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ। নিহত শরীফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌরসভা ৬ নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে। এদিকে বাসের চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘাতক বাস চালককে আটকের দাবীতে বিক্ষোভ করে । এ সময় তারা লালমোহন চৌ মাথা মোড় অবরোধ করে। এতে করে প্রায় ১ ঘন্টা ভোলা-চরফ্যাসন সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, নিহত শরীফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা হসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা কাশেম বাদী হয়ে ঘাতক বাসের ড্রাইভারকে আসামী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হলেও তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে বোরহানউদ্দিন উপজেলা থেকে ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক