অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে : এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ১০:৫৭

remove_red_eye

৫৬৩

দৌলতখান প্রতিনিধি : প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাঁর রক্তের ঋণ শোধ করতে হবে। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থেকে মানুষের কল্যাণে কাজ করেছে তা নয় ৭২বছরের পথ চলায় বেশিরভাগ সময়ই ক্ষমতায় না থাকলেও দলটি জনগণের পাশে দাড়িঁয়েছে। আওয়ামীলীগই এক মাত্র রাজনৈতিক দল যেকোনো দুর্যোগে এবং সংগ্রামে নেতেৃত্ব দিয়েছে।

বুধবার (২৩জুন) সন্ধ্যায়  আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতখান উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি মুকুল বলেন, ১৯৪৯ সালের ২৩জুনে প্রতিষ্ঠিত আওয়ামীলীগ গণমানুষের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল এবং বাংলাদেশের সব অর্জনের সঙ্গে আওয়ামীলীগের নাম জড়িয়ে আছে।

আর সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এমপি মুকুল বলেন, আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে।

পৌর মেয়র জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম মোরশেদ কিরন তালুকদার, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন প্রমুখ। এসময় আওয়মীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্য ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দিন ব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, কেক-কাটা , মিলাদ দোয়া মাহফিল এবং আলোচনা সভা।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...