লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জুন ২০২১ দুপুর ০২:১৯
৮৫২
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একটি পরিবারের সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে সেই পরিবারে অশান্তি নেমে আসে। তাই শিশু কিশোর ও যুবকদের কে মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে তাদের কে খেলাধুলায় উৎসাহী করতে হবে। তরুণ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে খেলাধুলাই একমাত্র মাধ্যম। তাই পড়ালেখার সাথে সাথে শিশু-কিশোর ও যুবকদের শারীরিক ফিটনেস ধরে রাখতে তাদেরকে খেলার মাঠমুখী করে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার সকালে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে মাসব্যাপী “অনূর্ধ্ব ৮ ও অনূর্ধ্ব ১৬ শিশু কিশোরদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পিং উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেকে। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার কর্মী রাহাত আনোয়ার, আহাদুল ইসলাম সুজন, শাহ এমরান মুরাদ, এটিএম মুর্তজা সজিব, রাকিব হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করেছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষিত ও সুস্থ জাতি গড়ার লক্ষে শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে রাষ্ট্র পরিচালনা করায় দেশের গÐি পেরিয়ে বিশ্ব নেতার পরিচিতি লাভ করেছেন শেখ হাসিনা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত