বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুন ২০২১ রাত ০৮:৫৭
৭৪০
চার দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মেহজবিনকে ঢাকার আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন।
১৬৪ ধারায় মেহজাবিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আদালতে আবেদন করেন তিনি।
এরপর ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার তার খাস কামরায় মেহজাবিনের জবানবন্দি নেন।
জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয় বলে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মো. জাফর হোসেন জানিয়েছেন।
এই মামলার আসামি মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম এখনও পুলিশ রিমান্ডে রয়েছেন।
মেহজাবিন (২৪) ঘটনার দিনই বাবা মাসুদ রানা (৫০), মা মৌসুমী আক্তার (৪৫) এবং বোন জান্নাতুলকে (২০) হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছিল।
কদমতলী থানাধীন জুরাইনের মুরাদপুরে প্রবাসী মাসুদ রানার বাড়িতে গত শনিবার অচেতন অবস্থায় শফিকুল ও তার শিশুসন্তানকে উদ্ধার করা হয়।
এছাড়া মাসুদ রানা, মৌসুমী ও জান্নাতুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছিল।
পুলিশ বলছে, পরিবারের প্রতি ক্ষোভ থেকে মা-বাবা-বোনকে অচেতন করে শ্বাসরোধে হত্যার পর মেহজাবিন নিজেই ৯৯৯ এ ফোন করেন।
অন্যদিকে মাসুদের ভাই সাখাওয়াত হোসেন পরে মেহজাবিন ও তার স্বামী শফিকুলকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডে তিনি স্ত্রীকে সহযোগিতা করেন বলে অভিযোগ করা হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক