অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় আরও তিন হাজার নাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২১ রাত ০৮:৫৯

remove_red_eye

৮১২

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৫৫টি উপজেলার এই বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় ঢাকা বিভাগের  ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮  জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনহীন বেসামরিক গেজেট অন্তর্ভুক্ত করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা করার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের প্রথম তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নামও রয়েছে।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পাশাপাশি খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের নামও সেখানে রয়েছে। তবে তালিকায় তাদের নামের পাশে মুক্তিযুদ্ধ পরবর্তি ‘অপকর্ম’ সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা থাকবে বলে তালিকা প্রকাশের সময় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গত ৯ মে দ্বিতীয় পর্যায়ে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় পর্যায়ে ১২  হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...