অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে নির্বচিত মেম্বারের নেতৃত্বে পরাজিত প্রার্থীর কর্মীদের উপর হামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুন ২০২১ রাত ১১:০২

remove_red_eye

৬০৭

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনের এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  ৩নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী জোবায়ের স্বপন সিকদারের কর্মী-সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় পরাজিত  প্রার্থী ৫০ কর্মী সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে পৃথক পৃথক  এসব হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মাইন উদ্দিন জানান, পরাজিত প্রার্থী জোবায়ের স্বপন সিকদারের কর্মী মামুনের সাথে বিজয়ী প্রাথী শাহ আলম হাওলাদারের কর্মী কবির হোসেনের কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র বিজয়ী মেম্বার প্রার্থী শাহ আলম হাওলাদারের নেতৃত্বে গ্রামে প্রতিপক্ষের কর্মী সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুট করা হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার পর দেশীয় অস্ত্রে সাজ্জিত কর্মীদের নিয়ে বিজয়ী মেম্বার প্রার্থীর নেতৃত্বে  হামলার শিকার হয়েছে জাহের মাঝির বাড়ি, ইসমাইল কাজির বাড়ি, শাহজাহান কাজির বাড়ি, ফারুক মাঝির বাড়ি,  মাইনুদ্দিন কাজীর মুদি দোকান। হামলাকারীরা এসব বাড়ি ও দোকানে ভাংচুর ও লুটপাট করে  এবং বাড়ি ও দোকানের লোকজনকে বেধকর মারধর করে। এই হামলায় হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও নারীশিশুসহ ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতরবস্থায় শাহজাহান কাজি, মাইনউদ্দিন ও আবদুল্লাহকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহান কাজী জানান, হামলার খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুঁটে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। অভিযুক্ত মেম্বার শাহ আলম হাওলাদার এসময় বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...