বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৮
৯৭৮
লালমোহন প্রতিনিধি : লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন পৌর মহিলা লীগ নেত্রি সালমা জাহান বুলু। পৌরসভার বারটি ওযার্ডে আসন্ন নির্বাচনে পুরুষ প্রার্থীদের সাথে একমাত্র নারী প্রার্থী অংশ নেওয়ায় আলোচনার কেন্দ্র বিন্দু এখন বুলুকে নিয়ে। প্রতিটি ওযার্ডে সাধারন কাউন্সিলর পদে একাধিক পুরুষ প্রার্থী অংশ নিলেও পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে একমাত্র নারী প্রার্থী পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা জাহান বুলু। এবারের নির্বাচনে এ প্রার্থীতেই চমক সৃষ্টি হয়েছে। রাজনীতির মাঠে দক্ষ পরিক্ষীত পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালমা জাহান বুলু ৯নং ওয়ার্ডে জনপ্রিয় প্রার্থী হিসেবে নিজেকে সকলের আস্থায় পরিণত করেন। জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নেতৃত্বে অবিচল হয়েই জনগণের সেবা উন্নয়নে সব সময় নিয়োজিত থাকতে প্রস্তুত সালমা জাহান বুলু। নারী নেত্রী হিসেবে দলের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে নিজেকে স্বচ্ছ প্রার্থী হিসেবে ধীরে ধীরে তৈরি করার ক্ষেত্রে সফল সংগঠক বুলু। জননেতা এমপি শাওনের নেতৃত্বে পৌরসভার মডেল ওয়ার্ড হিসেবে সকল সুযোগ সুবিধার সমন্বয়ে নিজের ওয়ার্ডটিকে গড়ে তুলতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। নারী প্রার্থী হিসেবে সালমা জাহান বুলুর ভাষ্য, সাধারন জনগণ অবশ্যই যোগ্য প্রার্থী বিবেচনা করে তাদের খেদমত করার সূযোগ দেবেন। এ ক্ষেত্রে আশা করি আমি বিজয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। কেননা বিগত দিনেও মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নেতৃত্বে মানুষের সেবা করেছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করবো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত