অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অপহৃত কিশোরী উদ্ধার ,আটক-৪

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুন ২০২১ রাত ১০:৩৫

remove_red_eye

৬৫৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে কিশোরী অপহরণের একদিন পরই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৫নং চরছকিনা গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার ও জড়িত ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ শরিফ (২১), ফাহিমা বেগম (৩০), মোঃ তোফায়েল (৪০) ও বশির (৪০)। উদ্ধার হওয়া কিশোরী লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের এক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রায়চাঁদ গ্রামের মোঃ শাহাবুদ্দিন নামের প্রবাসীর স্কুল পড়ুয়া কিশোরী (১৭) কন্যাকে গত বুধবার রাতে সুযোগ বুঝে অপহরণ করে শরীফ নামে এক রাজমিস্ত্রি। সে একই এলাকার নুরুল ইসলামের ছেলে। শরীফ কিশোরীর বাড়িতে রাজ কাজ করার সুবাধে তাকে কুপ্রস্তাব দিত ও উত্ত্যাক্ত করতো বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ নিয়ে জানাজানি হলে স্থানীয় গণমান্য ব্যক্তিরা শরীফকে অন্যায় থেকে ফিরে আসতে বলে। এতে ক্ষিপ্ত গত সুযোগ বুঝে মেয়েটিকে অপহরণ করে শরীফ। পরে মেয়েকে উদ্ধার ও শরীফের বিচার দাবি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন কিশোরির মা খাদিজা বেগম। মামলা নং ২২।
এদিকে লালমোহন থানার পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে উপজেলার কালমা ৫নং ওয়ার্ড চরছকিনা গ্রামে শরীফের মামার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেন এবং অপহরণে জড়িত থাকার দায়ে শরীফসহ ৪ জনকে গ্রেফতার করে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রবাসী শাহাবুদ্দিনের মেয়েকে অপহরণের ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেন। তারই সূত্র ধরে আমরা ওই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই এবং মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...