অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুন ২০২১ রাত ১০:৪২

remove_red_eye

৭১৪

বাংলার কণ্ঠ ডেস্ক : নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে (২৮ জুন) সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কঠোর লকডাউনের আওতায় জরুরি সেবা ছাড়া বাকি সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্য পরিবহন এবং চিকিৎসাসেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া বাকি সব যানবাহনও বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ জুন) রাতে সরকারের প্রধান তথ্য কমকর্তা সুরথ কুমার সরকার সারাবাংলাকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি কারণ ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না।

তিনি আরও জানান, জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই কঠোর লকডাউনের আওতার বাইরে থাকবে।

শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কঠোর লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান প্রধান তথ্য কর্মকর্তা।

এর আগে মার্চ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে থাকলে ৫ এপ্রিল থেকে সারাদেশে নানা ধরনের বিধিনিষেধ জারি করে সরকার। পরিস্থিতির উন্নতি না হলে ১৪ এপ্রিল থেকে ঘোষণা করা হয় কঠোর লকডাউন। এর আওতায় গণপরিবহন, দোকানপাট, শপিং মল, হোটেল-রেস্তোরাঁ সবই বন্ধ ছিল। তবে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়, খুলে দেওয়া হয় দোকানপাট ও শপিং মল এবং হোটেল-রেস্তোরাঁ। বলতে গেলে ধীরে ধীরে প্রায় সব বিধিনিষেধই তুলে নেওয়া হয়।

সবশেষ গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয় ১৫ জুলাই পর্যন্ত। তবে এবারে সব ধরনের সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার অনুমতি দেওয়া হয়। দেশের সব পর্যটনকেন্দ্র এবং সামাজিক-রাজনৈতিক, সাংস্কৃতিক অর্থাৎ জনসমাগম হয় এমন অনুষ্ঠান বন্ধ রাখার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

এর মধ্যে অবশ্য করোনা সংক্রমণের হার ব্যাপক হারে ঊর্ধ্বমুখী হওয়ায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনের আওতায় থাকা জেলাগুলো হলো—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ি, গাজীপুর ও গোপালগঞ্জ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিভাগের সাত জেলায় সব ধরনের কার্যক্রম ও জনসাধারণের চলাচল ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...